বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
রাজধানীর নয়া পল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের উপস্থিতিতে সমাবেশ ও ঈদ পুনঃমিলনী-২০২৬ইং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন পরিচালক আবু ওয়াফি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ এর আশরাফ উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ডাঃ এস এম কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে জনগণের কল্যাণে আগামী দিনে কিভাবে আরও বেশি কাজ করা যায় এসব বিষয়ে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বক্তব্যের শেষে একজন অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরন করেন। ঈদ পুনমিলনী অনুষ্ঠান শেষে এবারের ঈদে সারা দেশে বিভিন্ন দূর্ঘটনায় আহত ও নিহত সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Share
সাম্প্রতিক খবর


