আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা আলোচনা সভা

Share




মামুন অর রশিদ : মেহেরপুর প্রতিনিধি

বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মেহেরপুরের আয়োজনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পুলিশ সুপার পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন