বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
গতকাল চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই খায়রুল আলম, এএসআই শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ০৯/০৫/২০২৬ইং তারিখে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা এলাকার পাটোয়ারী বাড়ীর সামনে গুলপুরা টু ওয়ারুক পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন এসময় মাদক ব্যবসায়ী খোকন (৪৮), টামটা উত্তর ইউপি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর কে তাহার নিজ হেফাজত হইতে ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১২ ও জি আর নং-১১৩, তারিখ- ০৯ মে, ২০২৬; ধারা- ৩৬(১) সারনি ও ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share
সাম্প্রতিক খবর

