নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে আনা শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪ হাজার ৪২৮ পিস চকলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত চকলেটের মধ্যে রয়েছে নেসলে কিটক্যাট, সফটার বার, ডেইরি মিল্ক, স্নিকার্স, বেনজো ও মেন্টোসসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় প্রাইভেটকার থেকে দেওয়ান আনিছ (২৬) ও নুরুজ্জামান (৪৪) নামের দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে।

Share
সাম্প্রতিক খবর

