আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

বিসিআইসি’র বাফার গোডাউন নির্মাণ কাজের সাইট হস্তান্তর

Share


হারুন অর রশিদ: গাইবান্ধা জেলা) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র সার সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের সাইট হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় প্রায় ৩.৮০ একর জমির ওপর নির্মিতব্য গোডাউনের সীমানা নির্ধারণ শেষে আনুষ্ঠানিকভাবে সাইটটি ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড-এর কাছে হস্তান্তর করা হয়।
বিসিআইসি’র পক্ষে সাইট হস্তান্তর করেন উর্ধ্বতন কর্মকর্তা মোঃ শামীম আহমেদ। এ সময় জমি পরিমাপ কার্যক্রমে নেতৃত্ব দেন বিসিআইসি’র প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান মণ্ডল, ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম সাজু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এনামুল মাষ্টার, বিসিআইসি’র সার ডিলার আইয়ুব আলী, ইউপি সদস্য সৈকত হাসান লিটন, ইউপি সদস্য আঃ মোন্নাফ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলী আজম, মহিলা সদস্য বিলকিছ বেগম ও মেহরুন নেসা স্বপ্না সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জমির পূর্ববর্তী মালিকরা।
জানা গেছে, প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বাফার গোডাউন প্রকল্পের কাজ চলতি বছরের ৫ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১৮ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন