স্টাফ রিপোর্টার, আল মামুন তালুকদার
বগুড়ার কাহালুতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে তিন খুচরা সার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাহালু বাজার ও সরাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মো. লিটনকে ৩ হাজার টাকা এবং মো. তৌফিক হোসেন ও মো. শহিদুল ইসলামকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—
মো. লিটন (৪০), পিতা–মজিবুর রহমান, সরাই বাজার, কাহালু।
মো. তৌফিক হোসেন (২৫), পিতা–মজিবুর রহমান, সরাই বাজার, কাহালু।
মো. শহিদুল ইসলাম (৫০), পিতা–আব্দুল খালেক, কাহালু বাজার, কাহালু।
অভিযানকালে সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্য ও নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Share
সাম্প্রতিক খবর

