আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ৮ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Share



বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর সুইপার পট্টি ও চামড়া গুদাম এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নিরব (২০), মোঃ আনিছ (৩৫), মোঃ জাকারিয়া ইসলাম (১৯), মোঃ বিজয় (১৯), মোঃ শামীম (৫০), মোঃ আব্দুল মোমিন (৩০), অন্তর চৌধুরী (২২) ও মোঃ সানারুল (৩০)।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ১ম আসামীকে ১০ দিন, ২য় ও ৮ম আসামীকে ১৫ দিন, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ আসামীকে ১০ দিন করে এবং ৫ম ও ৭ম আসামীকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন