আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

লালপুরে গাঁজাসহ সেলিম রেজা আটক

Share


জয় আহমেদ জনি: নাটোর ( প্রতিনিধি )

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ সেলিম রেজা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় লালপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলিম রেজার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘর থেকে ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক সেলিম রেজা পাবনা সদর উপজেলার বারইপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি বর্তমানে লালপুর উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
মাদকের ছোবলে সমাজের ভিত নড়বড়ে হয়ে পড়ছে। এমন অভিযানের ধারাবাহিকতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সচেতনতা ও সামাজিক প্রতিরোধ—নচেৎ এই অন্ধকার থেকে মুক্তি মিলবে না সহজে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন