বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২৯ তারিখ শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নস্থ বরুই পুকুরিয়া সাকিনস্থ বরুই পুকুরিয়া সমিতি অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। সামসুজ্জামান (৩০), পিতা- কামরুজ্জামান, চিতোষী পূর্ব ইউপি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে ২। মোঃ আকাশ (২৩), পিতা- আব্দুর রব (নতুন বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৩৫(পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২৯, তারিখ- ২৯ মার্চ, ২০২৬; জি আর নং-৬৮, তারিখ- ২৯ মার্চ, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন

Share
সাম্প্রতিক খবর

