আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

শিবগঞ্জে ২৪ ঘণ্টায় জোড়া খুন: রহস্য উদ্ঘাটন, আটক ১

Share



আল মামুন তালুকদার: স্টাফ রিপোর্টার বগুড়া

বগুড়ার শিবগঞ্জে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারী হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই একটির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলাম জানান, রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামের কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মৃত আব্দুল খালেকের স্ত্রী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগম (৭০) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুফা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী সুলতানা বেগম (৪৭)-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় মোকামতলা ইউনিয়নের জাবারিপুর গ্রামে বাবু সরকারের স্ত্রী মমেনা বেগম (৬৮) পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন জানান, দুইটি হত্যাকাণ্ডে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক সুলতানা বেগমকে সোমবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন