আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

২৩ মামলার আসামী ও পরোয়ানা ভূক্ত পলাতক মাদক সম্রাট আটক

Share



বিশেষ প্রতিনিধি- মোঃ সাহাব উদ্দিন

চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ২৩টি মাদক মামলার আসামী এবং সাজা পরোয়ানার ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২, ০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট খোরশেদ আলম (৪৪) ও বোরহান উদ্দিন (২৮) মাদকসহ গ্রেফতার।

স্থানীয় সূত্রে জানা যায় আজ ১৪ মে, ২০২৬ শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই আরিফ হোসাইন এবং এএসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি পৌরসভার ০১ নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকায় শাহরাস্তি থানাধীন পৌরসভা ০২ নং ওয়ার্ড সুয়াপাড়ার দোয়াভাঙ্গা টু চাঁদপুর হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে ‘চৌধুরী মঞ্জিল’ হইতে খোরশেদ আলম (৪৪) ও বোরহান উদ্দিন (২৮) সহ ২ জনকে কে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি করে খোরশেদ আলম (৪৪) এর কাছে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও অপর আসামী বোরহান উদ্দিন (২৮) এর কাছে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সর্বমোট তাঁদের দুজনের কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায় আসামী খোরশেদ আলম (৪৪), সাং-পশ্চিম উপলতা (বেপারী বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর। পুলিশের রেকর্ড অনুযায়ী আসামী খোরশেদ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। এছাড়াও সে ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২, ০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী।

এলাকায় সে “মাদক সম্রাট” হিসেবে পরিচিত বোরহান উদ্দিন (২৮), সাং- দৈলবাড়ী (মুন্সি বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২১, জি আর নং-১২২, তারিখ- ১৪ মে, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদের পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন