তালুকদার আল মামুন : স্টাফ রিপোর্টার
বগুড়া, ৫ আগস্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। তাকে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করেন। এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনও পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।
Share
সাম্প্রতিক খবর


