আল মামুন তালুকদার: স্টাফ রিপোর্টার
বগুড়ার কাহালু থানায় পৃথক দুটি অভিযানে মাদক উদ্ধার এবং দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এসআই মোহাম্মদ আলী ও এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার ২ নম্বর কালাই ইউনিয়নের কালাই কুমারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ আব্দুল আলীম ফকির ওরফে দোলন (২৯) কে তার নিজ বাড়ি থেকে ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, ৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল সাড়ে ১২টার দিকে পৃথক আরেকটি অভিযানে এএসআই মোঃ মোজাম্মেল হক বগুড়ার পারিবারিক আদালত কর্তৃক ২ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুস সোবহান সঞ্জু (৩৯) কে গ্রেফতার করেন। তিনি কাহালু উপজেলার সিন্দুরাইল গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।
গ্রেফতারকৃত উভয় আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করেছে।

Share
সাম্প্রতিক খবর

