আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

চাটমোহরে হিন্দু ধর্ম অবমাননার দায়ে যুবক গ্রেফতার

Share



পাবনা জেলা প্রতিনিধি:
চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা। গ্রেপ্তার আউয়াল হোসেন (১৮) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে চরক পূজা ও মেলা হয়। ওই মেলা নিয়ে আউয়াল হোসেন তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আউয়াল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন