আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

চু’রির অভিযোগে গণ’পি’টু’নিতে এক ব্যক্তির মৃত্যু

Share



আই ওয়ান ডেস্ক
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন এলাকায় মাছের ঘেরে চু’রি করতে গিয়ে গণপি*টুনিতে দিদার সরদার (৪০) নামে এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে আড়ংঘাটা থানার লতাগাছতলা মন্দির সংলগ্ন রেললাইনের পাশে একটি অজ্ঞাতনামা মাছের ঘেরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দিদার সরদার ঘেরে মাছ চু’রি করতে গেলে তাকে হাতেনাতে আ’টক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আ’হ’ত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ৯টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃ’ত ঘোষণা করেন।

নি’হ’ত দিদার সরদারের পিতা বিনু সরদার। তার বর্তমান ঠিকানা খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্য ডাঙ্গা এলাকায় এবং স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামে।
বর্তমানে ম*রদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ম*র্গে রাখা হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন