আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

Share



চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর থানাধীন সিনেমা হল পাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খোকন (৫৬) এর নিজ নামীয় একটি মাইক্রোবাস গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকা হতে ০৪:০০ ঘটিকার মধ্যে দৌলতদিয়ার টেকনিক্যাল স্কুলের সামনে অবস্থিত জনৈক জাহিদের গ্যারেজের সামনে থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম খোকন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা নং-০৭, তারিখ: ০৯ এপ্রিল ২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোডে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় উক্ত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় উদ্ধারকৃত মাইক্রোবাসটি এর প্রকৃত মালিক আমিনুল ইসলাম খোকনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, উক্ত চুরির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর এবং এ ধরনের অপরাধের সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন