ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, ৫ এপ্রিল বিকেল ২টা ১৫ মিনিটে ত্রিশাল উপজেলার নওধার লেকপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও একটি নাম্বারবিহীন মোটরসাইকেলসহ আব্দুর রশিদ (৬৫), জাহিদ হাসান (২৪) ও নাছিমা আক্তার (৫০)-কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুর রশিদের বিরুদ্ধে ২টি, জাহিদ হাসানের বিরুদ্ধে ১টি এবং নাছিমা আক্তারের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
একই দিন বিকেল ৫টায় ভালুকা উপজেলার ডাকাতিয়া দক্ষিণপাড়া এলাকায় আরেকটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।
এ ঘটনায় ত্রিশাল ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবির এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে।

Share
সাম্প্রতিক খবর

