ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার রায়ের গ্রাম এলাকার রাস্তার পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পর থেকেই শিশুটির বাবা সোহাগ মিয়া পলাতক রয়েছেন। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share
সাম্প্রতিক খবর

