আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

পাঁচ মাদকসেবী গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

Share


বগুড়া জেলা প্রতিনিধি: শাহাদাত হোসেন

বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় আদালতের বিচারক তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।

শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান-এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি চৌকস টিমের সহযোগিতায় মহাস্থান এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সাজাপ্রাপ্তরা হলেন:
১. শ্রী রুবেল বাসফোড় (৩৬), পিতা: মৃত মনু বাসফোড় (হাতিবান্ধা)
২. সোহেল (৩৫), পিতা: মো. আসাদ আলী (হাতিবান্ধা)
৩. সাবলু মিয়া (৪৩), পিতা: মৃত শওকত হোসেন (হাতিবান্ধা)
৪.শরিফুল ইসলাম (৪৫), পিতা: মৃত ইবরাহীম ফকির (মহাস্থান পূর্বপাড়া)
৫. মো. লালন (৩৫), পিতা: মৃত আফজাল হোসেন (মহাস্থান পূর্বপাড়া)
আদালত ৫ জনকেই ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ১ জনকে ৫০ টাকা এবং বাকি ৪ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বৈশাখী মেলা ঘিরে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, “মহাস্থানগড়সহ পুরো এলাকায় সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। মাদকসহ কাউকে পাওয়া গেলেই সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কোনো তদবির কাজে আসবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, মেলাকে কেন্দ্র করে মহাস্থানগড় ও পুরো উপজেলাকে মাদক মুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন