শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পাবনায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

Share


নিজস্ব সংবাদদাতা:
যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে পাবনায়। গতকাল সকালে জুলাই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে পাবনার ছয়জন শহীদের পরিবারের সদস্য এবং আন্দোলনে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশ গঠনে বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের এমপি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন