বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
আজ ১৯ এপ্রিল, রবিবার চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সহকারী পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক এবং কর্মকর্তাগণের বদলি উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর-এর সঞ্চালনায় এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
বিদায়ী কর্মকর্তাগণ হলেন সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক সৈয়দ আব্দুল্লাহ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশের সহকারী পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর।
চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তাদের জন্য শুভকামনা জানিয়ে তাঁদের নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Share
সাম্প্রতিক খবর

