আশাদুল হাবীব দুলু: ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদকসহ সকল প্রকার চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে

Share
সাম্প্রতিক খবর

