আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

বাস মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ যাত্রীরা দুর্ভোগে

Share


জয় আহমেদ জনি: নাটোর প্রতিনিধি

মালিক সমিতির দ্বন্দ্বে নাটোর রাজশাহীর বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রাজশাহী মালিক সমিতির বিরুদ্ধে ঢাকা গামী দূর পাল্লার বাস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপরদিকে রাজশাহী এবং নাটোর মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই বিরোধ অব্যাহত আছে।
নাটোরের বাস মালিকদের অভিযোগ, রাজশাহীতে গেলে তাদের বাসও আটকে দেওয়া হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংশ্লিষ্ট শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিরোধের মূল কারণ একটি নির্দিষ্ট বাসের চলাচল নিয়ে। নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আদনান পরিবহন’ নামের একটি বাস রংপুর-রাজশাহী রুটে চলাচল করছে। হঠাৎ করে আজ সকাল থেকে আদনান পরিবহনের আগে রাজশাহী মালিক সমিতির বাস রংপুর রোডের চলাচলের অনুমতি দেয়। এ নিয়ে বিরোধের একপর্যায়ে রাজশাহীতে নাটোরের বাস গুলো আটকে দেওয়া হয় এবং কোন পাস করতে দেওয়া হয়নি।এ নিয়ে প্রতিবাদ জানালে দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহীর একটি বাস দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি রুটে নামানো হয় এবং সেটি নির্ধারিত সময় মেনে চলাচল করে। কিন্তু নাটোরের ‘আদনান’ পরিবহন নিয়ম না মেনে চলাচল করায় সমস্যা তৈরি হয়েছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে নিষেধ করা হলেও নাটোরের পক্ষ থেকে তা মানা হয়নি। বরং সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, সকালে রাজশাহীতে প্রবেশ করা বাসগুলো ছেড়ে দেওয়া হলেও নাটোর থেকে তাদের বাসগুলো বের হতে দেওয়া হয়নি। এমনকি ঢাকাগামী বাসের কাউন্টারও নাটোরে বন্ধ করে দেওয়া হয়েছে, যার প্রভাব পড়েছে রাজশাহী থেকেও ঢাকাগামী পরিবহন চলাচলে।
এদিকে নাটোর রাজশাহী মালিক সমিতির দ্বন্দ্বে বাস বন্ধ থাকা সাধারণ যাত্রীরা করেছেন দুর্ভোগ। তারা সারাদিন বিকল্প উপায়ে রাজশাহী গিয়েছেন। অপরদিকে রাজশাহীর যাত্রীরা ও বিকল্প অটো সিএনজি উদ্যোগে অথবা অন্য জেলার পাশে নাটোর এসেছেন।
অন্যদিকে বাস আটকে রাখার অভিযোগ নাকচ করে দিয়েছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ। তিনি বলেন, তারা কোনো বাস আটকে দেননি; বরং সকালে রাজশাহীতেই তাদের ৭-৮টি বাস আটকে রাখা হয়েছে। তার দাবি, আগের দিনের একটি বিরোধ মীমাংসা হলেও রাজশাহী পক্ষ ছোট জেলা হিসেবে নাটোরকে গুরুত্ব দিচ্ছে না, যার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বর্তমানে দুই পক্ষের এই দ্বন্দ্বের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। সমস্যার সমাধান কবে হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন