আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাপন সম্পন্ন

Share


বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা সমবায় সমিতি (বিআরডিবি)-এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মমিন মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ ও দাপন সম্পন্ন হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মমিন মোল্লার জানাজার নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম।

রবিবার ৫ এপ্রিল, ২০২৬ইং সকাল ১১টায় উপজেলার ফটিকখিরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মমিনের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানিয়েছে শাহরাস্তি উপজেলা প্রশাসন।সম্মাননা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে একটি চৌকস দল শহিদ বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করেন এবং বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয় পতাকা ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন শাহরাস্তি থানার এসআই খাইরুল ও বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মোঃ শাজাহান পাটোয়ারী।

উল্লেখ্য এসময় বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মমিনকে শেষ বিদায় জানাতে শাহরাস্তি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ সহ স্থানীয় সাধারন জনগণের ব্যপক উপস্থিতি লক্ষ করা যায়।

এসময় বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম মোঃ আব্দুল মমিনকে মহান মুক্তিযুদ্ধে দেশ ও জাতির কল্যাণে এবং মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য জাতি তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন বলে মন্তব্য করেন। বক্তারা আরও বলেন তিনি শাহরাস্তি উপজেলা ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের জনগণের কল্যাণে যে সমস্ত কাজ করেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। সবশেষে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মমিনের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সবাই মোনাজাতে অংশ নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা সংসদের সদস্য এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্তানগণ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন