আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

Share


ময়মনসিং প্রতিনিধি: জহিরুল ইসলাম
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী মডেল থানার ভাটিকাশর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত মো. মজিবর রহমান (৫৯) পালিয়ে যায়।

পলাতক আসামি মজিবর রহমানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পূর্বেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, মজিবর রহমান দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন