বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শরীফের পাশে দাঁড়িয়েছেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শরীফের ব্যবসা প্রতিষ্ঠানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় সূত্র জানায়। এ ঘটনায় শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর দীর্ঘদিনের সঞ্চয় ও মালামাল পুড়ে যাওয়ায় তিনি নিঃশ্ব হয়ে পড়েন। এতে পরিবারটি চরম ক্ষতির সম্মুখীন হন। এমন সংকটময় সময়ে যুবদল নেতা আলী আজগর মিয়াজী পরিবারটির পাশে এগিয়ে আসাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।
এলাকাবাসী বলেন, দুর্যোগ কিংবা বিপদের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক ও সামাজিক নেতার বড় পরিচয়। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আর্থিক সহযোগিতা ও সহমর্মিতা জানিয়ে আলী আজগর মিয়াজী যে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
স্থানীয়রা আরও আশা প্রকাশ করেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি ও বেসরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা পাবে। পাশাপাশি মানবিক কাজে আলী আজগর মিয়াজীর মতো সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোকে ঘিরে আলী আজগর মিয়াজী এলাকাজুড়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মধ্যে প্রশংসায় পঞ্চমুখ।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর মতামত জানতে চাইলে তিনি বলেন। আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই জনগণের সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।


