শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আলোচনার শীর্ষে এম আর গনি মোস্তফা

Share


বিশেষ প্রতিনিধি – সাহাব উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সম্ভাব্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যখন তুঙ্গে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফার নাম।

তিনি যখন ক্লাস নাইন টেন এ পড়াশোনা করছেন তখন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আদর্শকে ধারন করে দীর্ঘ সময় রাজপথের জাতীয়তাবাদী সৈনিক হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছেন।

ছাত্রদল থেকে উঠে আশা রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড এবং রাজপথে সক্রিয় ভূমিকার ফলে দলের শীর্ষ নেতাকর্মীদের মাঝে চলছে আলোচনা। দলীয় একাধিক সূত্র বলছে তাঁকে কেন্দ্রীয় কমিটির সম্ভাব্য “সুপার ফাইভ” নেতৃত্বের অন্যতম আলোচিত মুখ হিসেবে দেখছেন বলে জানা যায়। তবে দলীয়ভাবে আনুষ্ঠানিক কমিটি এখনও ঘোষণা দেওয়া হয়নি ।

দলীয় একাধিক সূত্র বলছে দলে তাঁর দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও হামলা, মামলা, ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তা বিশ্লেষণ করলে তিনি দলের কাছে মূল্যায়নের যোগ্য নেতা বলে মনে করছেন অনেকেই। রাজপথের প্রতিটি মিছিল, আন্দোলন, সংগ্রাম ও প্রতিবাদ কর্মসূচি এবং নেতাকর্মীদের সঙ্গে সামনের সারিতে অবস্থান করেছেন এম আর গনি মোস্তফা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ গত প্রায় ১৭ বছরের রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণের বিষয়টি সমর্থকরা বিশেষভাবে তুলে ধরছেন।

ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে পথচলা এম আর গনি মোস্তফা সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব আচরণ এবং মাঠপর্যায়ে নিয়মিত সম্পৃক্ততার মাধ্যমে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিশেষ করে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক প্রশিক্ষণ এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় তৈরিতে তিনি ভূমিকা রেখে চলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণে এম আর গনি মোস্তফা একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে কেন্দ্রীয় কমিটির যেকোনো পদ বা দায়িত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের নীতিনির্ধারণী ফোরামই গ্রহণ করবে।

দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রত্যাশা, অতীতের আন্দোলন-সংগ্রামে যাঁরা ধারাবাহিকভাবে রাজপথে ছিলেন এবং সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন, ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও তাঁদের অভিজ্ঞতা ও অবদান যথাযথভাবে মূল্যায়িত হবে বলছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন