আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

৭৯তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণ কর্মশালা

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

গতকাল ২০ এপ্রিল-২০২৬ চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে ৭৯তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে চাঁদপুর জেলা পুলিশের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ৭৯তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সুপার মোঃ রবিউল হাসান।

কর্মশালায় প্রশিক্ষণার্থীদের চাঁদপুর জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও মাঠ পর্যায়ের কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। উল্লেখ্য, ৭৯তম বুনিয়াদি কোর্সের অংশ হিসেবে এই বাস্তব প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে প্রশিক্ষণার্থীরা চাঁদপুর জেলা পুলিশে আসেন।

কর্মশালায় নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর অঞ্চলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন