আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

পিবিআই পুলিশ পরিচয়ে একাধিক বিয়ে ও চাঁদাবাজি অবশেষে আটক

Share



এম এ আলিম রিপন,সুজানগর উপজেলা প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে আরিফ মিয়া নামে ভুয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক পুলিশকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

সুজানগর পৌর শহর থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়|

আরিফ মিয়া হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর রামপুর পার্ট এলাকার কাজল মিয়ার ছেলে|

স্থানীয়রা জানায়, আরিফ মিয়া পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া এলাকার আব্দুর রহিম খানের মাস্টার্স সম্পূর্ণ করা মেয়েকে গত চার মাস পূর্বে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করে পাবনা পিবিআই পুলিশ সদস্য পরিচয়ে বসবাস করছিল এবং সুজানগর সহ বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা আদায় করতে থাকেন।

তারই ধারাবাহিকতায় সুজানগর পৌর শহরে এসে পিবিআই পুলিশ পরিচয় এক ব্যক্তির থেকে টাকা নিতে আসলে তার গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী গোপনে থানা পুলিশে খবর দেয়| পরে পুলিশ তাকে গ্রেফতার করে|

তার বিরুদ্ধে একাধিক বিয়ে করে প্রতারণারও অভিযোগ পাওয়া গেছে|

থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মামলার ভিত্তিতে আরিফ মিয়াকে সোমবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে|

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন