পোরশা উপজেলা প্রতিনিধি : এম এ মান্নান
নওগাঁর পোরশা উপজেলা-এ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ই এপ্রিল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রাকিবুল ইসলাম। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ,সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, পান্তা-ইলিশ উৎসব এবং মেলা আয়োজন।
এছাড়া, অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবকে আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে হবে।
উপজেলা প্রশাসন সকল শ্রেণি-পেশার মানুষকে এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

Share
সাম্প্রতিক খবর

