আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

কাহালুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

Share



আল মামুন তালুকদার : স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ মালেক, মৎস্য কর্মকর্তা নুর নবী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী উপস্থাপন করে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন