আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

জেলা প্রশাসক সাথে চাঁদপুর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

Share



বিশেষ প্রতিনিধি- মোঃ সাহাব উদ্দিন
গতকাল নবাগত চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে চাঁদপুর চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দগণ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চাঁদপুর চেম্বার অব কমার্স এর শীর্ষ নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ চাঁদপুর চেম্বার অব কমার্স এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আজ শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আশাকরি চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে চাঁদপুর জেলাবাসীর কল্যাণে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন। আমি মনেকরি চাঁদপুর চেম্বার অব কমার্স ও চাঁদপুর জেলার মানুষ সর্বদা তাঁকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে প্রস্তুত।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ বলেন জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কথা বলে ভালো লেগেছে। এক প্রশ্নের জবাবে যুবদলের সাধারণ সম্পাদক বলেন তিনি মাত্রইতো আমাদের জেলায় যোগদান করলেন। কিছুদিন অতিবাহিত না হলেতো তাঁর কার্যক্রম ও দায়িত্ব পালন সম্পর্কে আমরা ধারনা করতে পারবোনা তবে আমি আশাকরি তিনি অবশ্যই চাঁদপুর জেলা বাশীর কল্যাণসহ আইন শৃঙ্খলা, ব্যবসা বানিজ্য ও চাঁদপুর শহরে যানজট নিরসনে সড়কে নির্বিঘ্নে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং মাদক নির্মূলে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন