বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
আজ ১লা বৈশাখের দিন চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক দুই উপজেলার ৪৫ টি বাজারে আনুষ্ঠানিকভাবে খাজনা বন্ধের ঘোষণা দেন।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পরপরই স্থানীয় বাজারের ব্যবসায়ীগন তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বল্লে তারা বলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক আজ যে ঘোষণা দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে তা কার্যকর হলে ব্যবসায়ীগণ স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং ইতিহাসে নাম লিখা থাকবে ইঞ্জিনিয়ার মমিনুল হক।
আজ মঙ্গলবার সকালে ১লা পহেলা বৈশাখের উৎসবকে ঘিরে ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার থেকে প্রথম সফর শুরু করেন এ সময় বৈশাখী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না। প্রান্তিক জনগোষ্ঠী ও চাষীদের কথা চিন্তা করে আমার সংসদীয় আসনের প্রতিটি বাজারে আজ থেকে খাজনা আদায় বন্ধ থাকবে। আমার দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই সরকারের কোষাগারে রাজস্ব জমা দিয়েছেন।
তিনি তাঁর বক্তব্যে বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন আগামীতে প্রতিটি বাজারে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। বাজার কমিটি যেন ব্যবসা বান্ধব হয় এবং নির্বাচনে আমার দলীয় লোকজন অংশ না নিলে খুশি হবো। আমি চাই প্রতিটা নাগরিক যেন সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে।
খাজনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে তিনি দুই উপজেলার বেশ কয়েকটি বাজারে ছোট পরিসরে সমাবেশের মাধ্যমে সর্বস্তরের জনগণের মাঝে বার্তা পৌঁছে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালামসহ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share
সাম্প্রতিক খবর

