বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিনের ইভেন্ট “শারীরিক সক্ষমতা যাচাই” সফলভাবে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্রার্থীদের দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প-এ অংশগ্রহণ করতে দেখা যায়।
নিয়োগ বোর্ডের সভাপতি চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দিনব্যাপী নিয়োগ কার্যক্রম পরিচালনা সম্পন্ন করেন।
২য় দিনের মতো চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে শারীরিক স্বক্ষমতা যাচাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ ও চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share
সাম্প্রতিক খবর

