আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

পুলিশের মাদক উদ্ধার অভিযানে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

চাঁদপুর জেলা শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই আরিফ হোসাইন, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম শাহরাস্তি থানাধীন পৌরসভার নিজমেহার এলাকার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে কালিবাড়ী মাঠের পশ্চিম দক্ষিন কোনে মাঠের মধ্যে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (২৫) ও শরীফ হোসেন (২৪) কে শাহরাস্তি থানা, জেলা- চাঁদপুর। তাহাদের নিজ নিজ হেফাজত হইতে দুজন মাদক ব্যবসায়ীর কাছে (১০+১০)= ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২৮, তারিখ- ২৭ এপ্রিল, ২০২৬; জি আর নং-৯৭, ধারা- ৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদের পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন