বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
আগামী ১৬ মে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর জেলা সফরে আসবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চাঁদপুর জেলা ব্যাপী চলছে নানান আয়োজন ও ব্যাপক প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন। প্রস্তুতি সভায় হাজীগঞ্জ উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।
এসময় আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাজীগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে আগমনকে ঘিরে জনসভা ও খালখনন ছাড়াও যে সকল কর্মসূচী রয়েছে তা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সভায় উপজেলা যুবদলের কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দও তাঁদের বক্তব্য পেশ ক প্রধানমন্ত্রী তারেক রহমান হাজীগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। এ উপলক্ষে উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ প্রতিটি ইউনিয়ন যুবদলের ব্যপক প্রস্তুতি চলছে বলেও একাধিক সূত্র বলছে।
প্রধানমন্ত্রীর এই সফর যেন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ বিএনপি ও সহযোগী সংগঠনেরও চলছে নানামুখী কার্যক্রম।

Share
সাম্প্রতিক খবর

