আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

বালু বোঝাই লাটা হাম্বার ধা/ক্কা/য় প্রা/ণ গেল শিক্ষার্থীর

Share



স্টাফ রিপোর্টার: স্বাধীন আহমেদ
মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা হাম্বার চাকায় পৃষ্ঠ হয়ে সানজিদা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল পৌনে এগারোটার সময় তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি গ্রামের সন্ধানী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও কাপড় ব্যবসায়ী সাজেদুর রহমানের মেয়ে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন বলেন,সানজিদা আক্তার রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামুন্দীগামী বালি বোঝাই স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান লাটা হাম্বার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার পর পরে লাটা হাম্বার চালক পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।দুর্ঘটনাকবলিত লাটা হাম্বা ও চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন