আই ওয়ান টিভি
সোমবার, জুন ১৫, ২০২৬

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র লিডারস ক্লাব প্রোগ্রাম অনুষ্ঠিত

Share



ঝালকাঠি প্রতিনিধি : রিয়াজ মিয়া

রাজধানীর International Convention City Bashundhara (ICCB)-এ সোমবার সকাল ৮টা থেকেশুরু করে দিনব্যাপী Sonali Life Insurance PLC-এর লিডারস ক্লাব প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া কামরুন তানিয়া, ভাইস চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

প্রধান বক্তা ছিলেন শেখ মোহাম্মদ ড্যানিয়েল, পরিচালক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন মোস্তফা কামরুস সোবহান, পরিচালক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩,৫০০ জন লিডারস ক্লাবভুক্ত ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ) ও ইউনিট ম্যানেজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং পার্টনার ও সিইও উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও ডিএজিএম, এজিএম, ব্রাঞ্চ ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

লিডারস ক্লাব প্রোগ্রামে সফল এফএ ও ইউনিট ম্যানেজারদের সম্মাননা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা গ্রাহকসেবা বৃদ্ধি, পেশাদারিত্ব উন্নয়ন এবং কোম্পানির অগ্রযাত্রায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন