শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চোরাচালান বিরোধী অভিযানে, কোটি টাকার ভারতীয় মোবাইল ও ট্রাকসহ আটক ১

Share

সানাউল্লাহ সুমন : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ৩৬ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং ৪০ টন পাথরসহ ০১টি ভারতীয় ট্রাক আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশী করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকের চালক জসিম শেখ (২৭), পিতা-জমিন সেখ, গ্রাম-মিল্লিক সুলতানপুর, ডাকঘর-উমকান্ড তলা, থানা-কালিয়াচক, জেলা-মালদাকে আটক করে এবং ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাক (WB-73-G-4001) জব্দ করে। আটককৃত মোবাইল ফোন, পাথর এবং ভারতীয় ট্রাক এর সর্বমোট সিজার মূল্য-১,০৪,৪৩,০০০/- (এক কোটি চার লক্ষ তেঁতাল্লিশ হাজার) টাকা।

আটককৃত আসামীসহ চোরাচালানী পণ্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, *“দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন