শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share

মোঃ বিপ্লব ইসলাম : দিনাজপুর প্রতিনিধি

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন