আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

রাজশাহীতে বিশেষ কল্যাণসভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল

Share



রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে আজ ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির। প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং ফোর্সের মনোবল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সঠিকভাবে দায়িত্ব পালন ও কল্যাণমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মেট্রোপলিটন কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান; রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্য।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন