আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

অবৈধ উপায়ে বালু উত্তোলন, অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

আজ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বালুমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাজীগঞ্জ উপজেলায় অবৈধ উপায়ে বালু উত্তোলন ও ট্রাকে করে অসুধউপায়ে বালু পরিবহনসহ পরিবেশ দূষন জনজীবনে জনদূর্ভোগের সৃষ্টি, সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা অস্বস্তিসহ যত্রতত্রভাবে রাস্তার পাশে বালুর ট্রাক বোঝাইয়ের ফলে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এছাড়াও যত্রতত্র বালুর ট্রাক এবং বালু বোঝাইয়ের ফলে স্থানীয় জনগণের মাঝে প্রায় সময়ই দেখা যায় ক্ষোভের সৃষ্টি হয় এবং বালুর ট্রাক পরিবহনের ফলে মাঝে মাঝেই রাস্তায় দেখা দেয় যানজট। হাজীগঞ্জে বালু বোঝাই ট্রাক এখন দূর্ঘটনার অন্যতম কারন হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও বালুর ট্রাকের কারণে সাধারণ মানুষসহ হাজীগঞ্জে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে বালুবাহী ট্রাক। এরকম আরও অনেকগুলো কারণেই মূলত আজ ৩ প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৭০ হাজার টাকা জ-রি-মা-না আরোপ ও আদায় করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন