আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার

Share



ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম
মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলাম (৪৫) এর দুই শিশু আরাফাত হোসেন, বয়স অনুমান ০৮ বছর, ২য় ছেলে মিহাদ হোসেন, বয়স অনুমান ০৫ বছর হইবে। এই দুই শিশুকে মোবইল চোর সন্দেহে তাহাদের বাড়ী হইতে ত্রিশাল থানাধীন ধলা মধ্যপাড়া ওয়ায়েজ উদ্দিন মেম্বার এর মোড়স্থ ১নং আসামী মিজানুর রহমান সুজন জোর পূর্বক তার পুকুরে এনে আরও কয়েকজন মিলে মারপিট করে। এরপর দুই শিশু আরাফাত ও মিহাতকে পুকুরের পানিতে চোবাইয়া হত্যার চেষ্টা করে। এছাড়াও এই দুই শিশুকে মারপিট করিয়া জোড় পূর্বক রাস্তার পাশে ময়লাযুক্ত পানি মুখে জোর করিয়া খাইতে বাধ্য করে। যা সামাসিজ যোগযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পাইলে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার না ঠিক আছে বল হয়। বিষয়টি ত্রিশাল থানা পুলিশের নজরে আসলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর হতে উল্লেখিত ঘটনার মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮) কে ০৪ তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতার জোর চেষ্টা অব্যাহত আছে। পরবর্তীতে ভিকটিম শিশুর পিতা বাদী হইয়া অভিযোগ দায়ের করিলে ত্রিশাল থানার মামলা নং ০৩, তারিখ-০৩/০৪/২০২৬ খ্রিঃ ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন