আসাদুল হাবিব দুলু: ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্থনৈতিক সংকটের কারণে পরিবারের কাছে টাকা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আজিমুল ইসলাম (২৪) শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ অবস্থায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।

Share
সাম্প্রতিক খবর

