আমতলী প্রতিনিধি: ইমরান ইসলাম
বরগুনার আমতলীতে জলবায়ু পরিবর্তন প্রতিবাদে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মে শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত৷ সেখানে অংশ গ্রহন করেন, একশন এইড,এনএসএস,ওয়াল্ডভিশন, আমতলী কেন্দ্রিয় তারুণ্যের আলো যুব ফোরামের সদস্য বৃন্দ৷
জল ও বায়ু দূষণ বর্তমানে বিশ্বের প্রধান পরিবেশগত সমস্যা, যা মূলত মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট। বায়ু দূষণের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো, শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া, এবং গাছপালা কাটা। অন্যদিকে, শিল্পবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, পয়ঃনিষ্কাশন নালা এবং কৃষিতে ব্যবহৃত সার ও কীটনাশক জলাশয়ে মিশে পানি দূষণ ঘটায়৷ প্রতিরোধ সভায় বক্তব্য রাখেন, এনএসএস ওয়াল্ডভিশনের পরিচালক সাহবদ্দিন পান্না, আমতলী উপজেলা কেন্দ্রীয় তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তি রানী, আমতলী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন সহ আরো অনেকে৷ সভাটি শেষ করা হয় জলবায়ু পরিবর্তন প্রতিবাধী গান দিয়ে৷

Share
সাম্প্রতিক খবর

