বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন
শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে শাহরাস্তি আলো ফাউন্ডেশন এর উদ্যোগে শাহরাস্তি উপজেলার কৃতি শিক্ষার্থী ও দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির গৌরব অর্জন করায় সংবর্ধনা এবং জনসচেতনতা মূলক মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ ফখরুল আলম পাটওয়ারী (এফসিএ) ও মেহের ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক, আহসান উল্যাহ,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কামাল হোসেন পলাশ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এডভোকেট সুমন মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি মেরাজুন্নবী রাজু, সম্মানিত সদস্য শাহনেওয়াজ টিপু, সহ-সভাপতি আমেনা আক্তার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল, সহ-সাধারন সম্পাদক ইঞ্জি. নুরুন নাহার তানিয়া, সহ-সাধারন সম্পাদক মহিউদ্দিন সিয়াম, সহ-সাধারন সম্পাদক শামীম হোসেন, সহ-সাধারন সম্পাদক নুর নবী দিপু, নারী বিষয়ক সম্পাদিকা উম্মে সায়মা আক্তার, কোষাধ্যক্ষ আজাদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ হোসাইন মিয়াজি, সম্মানিত সদস্য রাকিবুল হাসান তপদার, শাহাবুদ্দিন নয়ন ছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সম্মানিত সদস্য বৃন্দ, কৃতি শিক্ষার্থীগণ।
অনুষ্ঠান শেষে শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ফখরুল আলম পাটওয়ারী (এফসিএ) কে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share
সাম্প্রতিক খবর

