আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

গৃহবধূ হত্যা: ১ ঘণ্টায় রহস্য উদঘাটন, ঘাতক দম্পতি গ্রেফতার

Share


ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম

ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানা এলাকায় পারিবারিক কলহের জেরে সুমি (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার মাত্র এক ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে ঘাতক দেবর খলিলুর রহমান ও তার স্ত্রী নাছিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে খলিল ধারালো ছুরি দিয়ে সুমিকে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার ও হত্যার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন