আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

Share



বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

গতকাল নবাগত চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে চাঁদপুর জেলার সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক এড. সলিম উল্লাহ সেলিমসহ রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

মতবিনিময় ও পরিচিতি সভায় সংসদ সদস্যগণ নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি চাঁদপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কিভাবে আগামী দিনে চাঁদপুর জেলার মানুষের কল্যাণসহ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, ইভটিজিং এর মতো অপরাধমূলক কর্মকাণ্ডের হাত থেকে চাঁদপুর জেলাকে রক্ষা করা যায় এসব বিষয়ে পরামর্শ ও মতবিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় নবাগত জেলা প্রশাসক বলেন চাঁদপুর জেলা শহরে সন্ধ্যার পর (বিশেষ কারন ছাড়া) রাস্তায় কোন কিশোর আড্ডারত অবস্থায় থাকতে পারবে না। এ ছাড়াও তিনি সকল সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে তাঁর দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন