আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে পটিয়ায় স্মারকলিপি প্রদান

Share


চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” এর স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, পটিয়া উপজেলা শাখা।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবদুল হাকিম রানার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জুয়েল, সহ-সভাপতি ফারুকুর রহমান বিনজু, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ সাংবাদিক নেতা মো. কাওসার, এস এম পারভেজ, মো. ইব্রাহীম চৌধুরী, আনিসুল ইসলাম, তানভীর এবং উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নুর মোহাম্মদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, গণমাধ্যমকর্মীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” ঘোষণা সময়ের দাবি-এ লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন