আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ডিএনসির অভিযানে ৮ জনকে দণ্ড প্রদান

Share


পাবনা জেলা প্রতিনিধি:

পাবনায় মাদকবিরোধী অভিযানে ৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার ২৫ মে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দিনব্যাপী পরিচালিত অভিযানে ৫ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মোট ৮টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। তবে কোনো নিয়মিত মামলা দায়ের হয়নি।
ডিএনসির তথ্যমতে, পাবনা ‘ক’ সার্কেলে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ২টি নিয়মিত অভিযানও চালানো হয়। অন্যদিকে পাবনা ‘খ’ সার্কেলে ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬টি মামলা দায়ের করা হয়। এছাড়াও সেখানে ২টি নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়, পাবনা এর একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঈশ্বরদী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন